যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে বজ্রাঘাতে কৃষক নিহত, মারা গেছে চারটি গরু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৯:৫১ পিএম
মেহেরপুরে বজ্রাঘাতে কৃষক নিহত, মারা গেছে চারটি গরু

পৃথক তিনটি স্থানে বজ্রাঘাতে একজন কৃষকের মৃত্যু এবং নারীসহ তিনজন আহত হয়েছেন। একইসময় মারা গেছে চারটি গরু।

সোমবার বিকেলে মেহেরপুর সদরের সোনাপুর ও গাংনী উপজেলায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে সোনাপুর গ্রামের ভেদাগাড়ি মাঠে উপজেলার ভরাট দুর্লভপুর গ্রামে ও কসবা গ্রামের চামড়ুখালি মাঠে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৫৫) সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

আহতরা হলেন, কসবা গ্রামের ডোবাপাড়া এলাকার মসলেম উদ্দিনের ছেলে কৃষক রবিউল ইসলাম (৭০), খাদিজা খাতুন এবং ভরাট দুর্লভপুর গ্রামের এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (১৩)।

স্থানীয়রা জানায়, সোনাপুর গ্রামের আব্দুর রশিদ মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড়ের সাথে প্রচন্ড বেগে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে কৃষক আব্দুর রশিদের শরীর ঝলসে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

চামড়ুখালি মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে রবিউল ইসলাম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার চারটি গরু মারা যায়। অন্যদিকে, নিজবাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আহত হন একই গ্রামের খাদিজা খাতুন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরী জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)