যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জেলা পরিষদের শিক্ষার্থী ও দুঃস্থদের সহায়তা প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০১:১৬ এ এম
পাইকগাছায় জেলা পরিষদের শিক্ষার্থী ও দুঃস্থদের সহায়তা প্রদান

খুলনার পাইকগাছায় জেলা পরিষদ মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল, দুঃস্থ নারীদের সেলাই মেশিন এবং দুই শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (১৮ মে) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদ সদস্য ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)