যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় প্রবাসবন্ধু ফোরামের সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৯:৪৬ পিএম
ঝিকরগাছায় প্রবাসবন্ধু ফোরামের সভা

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণ বিষয়ে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার হাজিরালী ব্র্যাক অফিসের হলরুমে এ সভার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইকোসোশ্যাল কাউন্সেলর মো. ইউনুস আলী, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আকবার হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সেক্রেটারি শাহাজাহান আলী, ফোরামের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সদস্য মনিরা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত অবস্থায় অনেক অভিবাসী শ্রমিক বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও হয়রানির শিকার হন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে গৃহকর্মে নিয়োজিত অনেক নারী কর্মী শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের মতো ঘটনার সম্মুখীন হন। ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, মানসিক পুনর্বাসন, কাউন্সেলিং এবং আইনি সহায়তার প্রয়োজন হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)