যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে মাংস প্রস্তুতকারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৯:০৮ পিএম
অভয়নগরে মাংস প্রস্তুতকারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যশোরের অভয়নগরে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের (কসাই) অংশগ্রহণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সচেতনতামূলক এ প্রশিক্ষণের আয়োজন করে অভয়নগর উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভা।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক শেখ সালাউদ্দীন দিপু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমান, এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা আকবার আলী টোকন।

উপজেলা ও পৌর এলাকার ৩০জন প্রশিক্ষনার্থী সচেতনতামূলক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পরে তারা জানান, সরকারের এই উদ্যোগ কোরবানির সঠিক পদ্ধতি অনুসরণ, চামড়ার গুণগতমান রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)