যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে তুলা চাষের সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:৪৫ পিএম
ঝিনাইদহে তুলা চাষের সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা ও ফলন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক কর্মশালা শুক্রবার ঝিনাইদহ তুলা উন্নয়ন বোর্ড জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জোন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান।

তুলা উন্নয়ন বোর্ড যশোরের উপপরিচালক মোজাদ্দীদ আল শামীম, ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সাজিদ খান তাজিনসহ বোর্ডের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, তুলা চাষ ও ব্যবসায় জড়িত ৭৮ জনকে তুলা চাষ সম্প্রসারণ ও ফলন বৃদ্ধি বিষয়ক নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, অন্য যে কোন ফসলের তুলনায় তুলা চাষ অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময়। এই চাষে কৃষকের কোন লোকশান নেই। লাভের অংকটাই বেশি। বাজারে তুলার দাম কিছুটা কমলেও তাতেও লোকসান হয় না কৃষকের। আর তুলা মাটির গভীর থেকে খাবার সংগ্রহ করতে পারে। পাশাপাশি সাথী ফসল হিসেবেও তুলা চাষ করা যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)