স্টাফ রিপোর্টার
, যশোর
কবি আহাদ আলী মুন্নার কাব্যগ্রন্থ ‘কালবেলা চিঠি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেলে যশোর শহরের বিপ্লবী কমিউনিস্ট লীগের কার্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়।
কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু।
কবি মাশুক শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু এবং তসলিম-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন, মনোয়ারা সিদ্দিকী ছবি এবং আলী আজম টিটো।
মোড়ক উন্মোচনের পর বক্তারা কালবেলা চিঠি বই এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং কবি আহাদ আলী মুন্নার এই পথচলা অব্যাহত থাকার আহ্বান জানান।