যশোর, বাংলাদেশ || শনিবার, ১৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রবীণ রাজনীতিক আলী হোসেন মনি সমাহিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১০:২০ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১১:১৫ পিএম
প্রবীণ রাজনীতিক আলী হোসেন মনি সমাহিত

প্রবীণ রাজনীতিক মুক্তিযুদ্ধকালে যশোর জেলা মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনির (৮০) নামাজে জানাজা যশোর ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহে মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে আলী হোসেন মনির মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ, ইনস্টিটিউট নাট্যকলা সংসদ, উদীচী যশোর, চাঁদের হাট যশোর, কিংশুক, তির্যক, স্পন্দন, পুনশ্চ, জেলা পূজা উদযাপন পরিষদ, বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংহতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হুসাইন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আব্দুল মালেক, সদর উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, বৃহত্তর যশোর অঞ্চলের বিএলএফের উপ-অধিনায়ক রবিউল আলম, হারুন অর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজা শেষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

পরে আলী হোসেন মনির মরদেহ দাফনের জন্য সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুরে তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

আলী হোসেন মনি শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

তিনি পুত্রবধূ, পুতনি ও কানাডা প্রবাসী একমাত্র কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

হাসপাতাল থেকে তার মরদেহ শহরের রেলবাজার-সংলগ্ন তার নিজ বাসভবনে নেওয়া হলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা সেখানে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)