লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি মোল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিঠাপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা কামরুজ্জামান।
বক্তব্য দেন দলের জেলা কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা হাদিউজ্জামান, মো. মতিউর রহমান, আমজাদ হোসেন মল্লিক, সাজ্জাদ হোসেন, হামলার শিকার আবুল কালাম আজাদ পাখি, আশরাফ হোসেন, তুহিন মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, শান্তিপুর্ণ নলদী ইউনিয়নকে অশান্ত করতে একটি মহল চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জ্বালানি রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে আবুল কালাম আজাদ পাখির ওপর হামলা চালানো হয়।