যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে চার বিঘা জমির লাউ ও কুমড়ো গাছ কেটে সাবাড়

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০১:১০ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৩:২৪ পিএম
মহেশপুরে চার বিঘা জমির লাউ ও কুমড়ো গাছ কেটে সাবাড়

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক কৃষকের চার বিঘা জমির লাউ ও কুমড়ো গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় পাঁচ লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বোয়ালিয়া গ্রামের কৃষক আসাদুল ইসলাম বিভিন্ন জায়গা থেকে টাকা ধার-দেনা করে চার বিঘা জমিতে লাউ ও কুমড়োর চাষ করেন। কয়েক দিন হলো মাচায় শত-শত কচি লাউ ও কুমড়ো ধরছে। প্রতিদিন ক্ষেত থেকে লাউ তুলে স্থানীয় হাটবাজারে বিক্রি করেই সংসার চালে তার।

রবিবার (২৮ জুন) সকালে প্রতিদিনের মতো ক্ষেতে লাউ তুলতে গিয়ে স্তব্ধ হয়ে যান কৃষক আসাদুল। ক্ষেতে প্রবেশ করে তিনি দেখেন, প্রতিটি গাছের গোড়া কাটা অবস্থায় রয়েছে। সকাল গড়িয়ে রোদ বাড়ার সাথে সাথেই মাচার সবুজ পাতা ও ডগাগুলো শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে সযত্নে গড়া স্বপ্নের এমন নির্মম মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় এই কৃষক।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, 'বোয়ালিয়া মাঠে ধরন্ত লাউ ও কুমড়ো গাছ কেটে ফেলার বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়েই ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছি। তাকে আইনি সহায়তার পাশাপাশি পরবর্তীতে সরকারি কোনো প্রণোদনা আসলে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করা হবে।'

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কৃষকের ফসল শত্রুতা বশত নষ্ট করা একটি দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)