লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
‘সোনালি আঁশের সোনার দেশ, স্মার্ট বিনির্মাণে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পাট উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’ ও লোহাগড়া উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার।
কর্মশালায় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহাবুব-উল- ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপসহকারী পাট কর্মকর্তা শিমুল কুমার সরকার, অফিস সহকারী শারমিন আক্তার, সমাজসেবক সৈয়দ খায়রুল আলমসহ পাট চাষি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৩৫ জন পাট উৎপাদনকারী চাষি অংশগ্রহণ করেন।