যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে প্রণোদনার আমন বীজ ও সার পেলেন পৌনে পাঁচ হাজার কৃষক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০১:০১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৩:১১ পিএম
যশোরে প্রণোদনার আমন বীজ ও সার পেলেন পৌনে পাঁচ হাজার কৃষক

যশোর সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বিএনপি কৃষিবান্ধব সরকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের ভাগ্য উন্নয়নে এবং কৃষির আধুনিকায়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমান সরকার কৃষিকে সনাতনী ব্যবস্থা থেকে বের করে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এর উদ্দেশ্য হলো আধুনিক ও তথ্যনির্ভর চাষাবাদ পদ্ধতির মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধি করা।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারফ হোসেন, উপ-পরিচালক সমীরণ বিশ্বাস এবং উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন এবং বিএনপি নেতা ইদ্রিস আলীসহ স্থানীয় নেতারা। বক্তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)