যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:১৩ পিএম
দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চমূল্য ফল ‘মধুবালা’ জাতের তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (ক্রপ) ওয়াহিদুজ্জামান।

স্বাগত বক্তব্যে দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহেনা পারভিন বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে উচ্চ মূল্যসম্পন্ন ফলের আবাদ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের লাভজনক কৃষিতে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘মধুবালা’ জাতের তরমুজ প্রদর্শনী স্থাপন করা হয়েছে, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, ফসলের বহুমুখীকরণ এবং উচ্চ মূল্যসম্পন্ন ফসলের আবাদ সম্প্রসারণ বর্তমান সময়ের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। 'মধুবালা' জাতের তরমুজের উৎপাদন ও বাজারমূল্য উভয়ই আশাব্যঞ্জক। আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি অনুসরণ করে এ জাতের তরমুজ চাষ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী উন্নত প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. শওকত হোসেন ভূইয়া বলেন, টেকসই কৃষি নিশ্চিত করতে কৃষকদের কাছে লাভজনক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। উচ্চ মূল্য ফল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তরমুজের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। মাঠ দিবসে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)