যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উৎপাদন বৃদ্ধিতে অভয়নগরে মৎস্য উপকরণ বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০২:৪২ পিএম
উৎপাদন বৃদ্ধিতে অভয়নগরে মৎস্য উপকরণ বিতরণ

গৃহস্থালি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি ও পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোরের অভয়নগরে নির্বাচিত ছয়জন চাষির মাঝে বিনামূল্যে উন্নত মানের মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা সেলিম হোসেন, মেজবাউর রহমান ডাবলুসহ স্থানীয় সাংবাদিক ও উপকারভোগী মৎস্য চাষিরা।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছয়জন প্রান্তিক চাষিকে এই সুবিধা দেওয়া হয়েছে। উপকারভোগীরা হলেন, প্রেমবাগ গ্রামের তন্দ্রা রহমান, হিদিয়া গ্রামের মর্জিনা খাতুন, বারান্দি গ্রামের শহিদুল ইসলাম, সিদ্ধিপাশা গ্রামের খাদিজা খাতুন, বিভাগদি গ্রামের বিউটি খাতুন এবং পুড়াখালী গ্রামের রেবেকা বেগম। তাদের প্রত্যেককে শিং, টেংরা ও বাইন মাছের পোনা, বিশেষ খাবার, চুন, রাসায়নিক ও জৈব সার এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারাগাছ প্রদান করা হয়।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার বলেন, নির্বাচিত ছয়জন মৎস্য চাষির প্রত্যেককে ২ হাজার ৫০০ পিস করে শিং, টেংরা ও বাইন মাছের উন্নত পোনা দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বস্তা (প্রতি বস্তায় ২৫ কেজি) করে মাছের উচ্চমানের খাবার, ২৫ কেজি চুন, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি এবং ২৫ কেজি করে জৈব সারসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে। মূলত গ্রামীণ পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)