যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেশি দামে সার বিক্রির দায়ে মাগুরায় ডিলারকে লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৯:৪৬ পিএম
বেশি দামে সার বিক্রির দায়ে মাগুরায় ডিলারকে লাখ টাকা জরিমানা

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও ডিএপি সার বিক্রি এবং বিক্রির তথ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় বিসিআইসি সার ডিলার মেসার্স সনজিত কুমার সাহা-কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভোক্তা অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শত্রুজিতপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি প্রতিবস্তা টিএসপি সার ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছে। একইভাবে, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার ডিএপি সার বিক্রি করা হচ্ছিল ১ হাজার ৭০০ টাকায়। এছাড়া সার বিক্রির কোনো ভাউচার বা রেজিস্টারে লেনদেনের তথ্য সংরক্ষণ করা হয়নি।

এ ধরনের অনিয়ম ও কৃষকদের সঙ্গে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি বলেন, কৃষকদের স্বার্থবিরোধী এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)