যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়াদের মধ্যেই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবিতে সেক্রেটারিকে চিঠি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৯:৩৩ পিএম
মেয়াদের মধ্যেই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবিতে সেক্রেটারিকে চিঠি

প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছেন ক্লাবের একাংশের সদস্যরা। তারা বর্তমান কমিটি ঘোষিত ৩১ অক্টোবরের নির্বাচনসূচি বাতিল করে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন।

চিঠিতে সদ্য গঠিত ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক একরাম উদ-দ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সদস্য সচিব আকরামুজ্জামান স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান চিঠিটি গ্রহণ করেন।

চিঠিতে বলা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু ওই সময় বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। এতে গঠনতন্ত্রের একটি ধারা ব্যবহার করে নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হয়নি, যার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া বা কমিটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হতে পারে।

তারা আরও বলেন, গঠনতন্ত্রে অনিবার্য পরিস্থিতিতে তিন থেকে চার মাস পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও সেটি কেবল বিশেষ পরিস্থিতির জন্য। বর্তমানে এমন কোনো পরিস্থিতি না থাকায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

চিঠিতে বর্তমান কমিটির দুই বছরের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, একটি লিফট স্থাপন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আর ওই লিফটও পূর্ববর্তী কমিটির সময় অনুদানের মাধ্যমে অনুমোদিত প্রকল্প ছিল।

ফলে মেয়াদ বাড়িয়ে ক্লাবের কোনো উন্নয়ন হবে বলে সদস্যরা বিশ্বাস করেন না। বরং ব্যক্তিস্বার্থে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত আবেদনে বলা হয়, প্রেসক্লাব যশোর দলমতনির্বিশেষে জেলার সাংবাদিক সমাজের ঐক্যের প্রতীক। তাই ক্লাবকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সাংবাদিকদের ঐক্য নষ্ট করবে।

চিঠিতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ৮ আগস্ট থেকে বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কমিটির সদস্য সচিব আকরামুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে কমিটির যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিককে সাথে নিয়ে বর্তমান সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের হাতে চিঠিটি দেওয়া হয়। এসময় তিনি ক্লাবের সদস্যদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)