যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৯:৪৫ পিএম
ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাস্তা পার হওয়ার সময় যশোরের চৌগাছায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান (৭) চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আসাদুল হকের ছেলে এবং দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে অন্যান্য শিশুদের সাথে বানর দেখতে গিয়েছিল মোস্তাফিজুর। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যান।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)