স্টাফ রিপোর্টার
, যশোর
বৈদ্যুতিক শর্টসার্কিটে যশোরের কেশবপুরে এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ গৃহবধূর স্বামী শাহিনুর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কেশবপুর উপজেলার বড়ংগা গ্রামে তার বাড়িতে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে তার স্ত্রী হামিদা খাতুন (৩০) ঘরের ভেতর মালামাল সরাতে গিয়ে গুরুতর দগ্ধ হন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের ডাক্তার তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, আগুনে হামিদা খাতুনের শরীরের সিংহভাগ দগ্ধ হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে (জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) স্থানান্তর করা হয়েছে।