স্টাফ রিপোর্টার
, যশোর
মেহগনি গাছ থেকে পড়ে যশোরে কালাম হোসেন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘোপ ছাতিয়ানতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত আব্দুল বারেক খাঁর ছেলে। তিনি পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন।
মঙ্গলবার দুপুরে ঘোপ ছাতিয়ানতলা এলাকায় একটি মেহগনি গাছের ডাল কাটার সময় তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।