যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষিদ্ধ সময়েও বাগেরহাটে কাঁকড়া আহরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১০:৪২ পিএম
নিষিদ্ধ সময়েও বাগেরহাটে কাঁকড়া আহরণ

সুন্দরবনে চলমান তিন মাসের প্রবেশ নিষিদ্ধ সময়েও থেমে নেই বনজ সম্পদ লুটপাট। বন বিভাগের অভিযানে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের আওতাধীন বাটলু নদীর কুনচির খালসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা ১৭০ কেজি কাঁকড়া, চারটি ডিঙি নৌকা এবং কাঁকড়া ধরার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার ভোর রাতে কোবাদক স্টেশনের কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বাটলু নদী, আড়পাঙ্গাশিয়া নদী ও আশপাশের বিভিন্ন খালে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে কাঁকড়া, চারটি ডিঙি নৌকা এবং ৯৫ পিস নিষিদ্ধ আটনসহ কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে কাঁকড়া আহরণে জড়িত ব্যক্তিরা গহীন বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)