যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি থাকা নারী-শিশুসহ ১৭৪ বাংলাদেশি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১২:০৩ পিএম
দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি থাকা নারী-শিশুসহ ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিক উপায়ে দেশে প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে যাত্রার সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তাদের বন্দিজীবন কাটাতে হয়েছে।

পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আইওএমের সহযোগিতায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে দেশে ফেরার পর তারা পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)