যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২১৫৮ জন, মৃত আরো ৬

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২১৫৮ জন, মৃত আরো ৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৬ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২,১৫৮ জন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই নিয়ে চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গুতে মোট ১২৮ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৮৪৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২ জন, রাজশাহীতে ১৭৬ ,রংপুরে ৭৩ এবং সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,৭৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২৫ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন। এবছর মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)