যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশু মামা-ভাগ্নের

চৌগাছা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৬ পিএম
চৌগাছায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশু মামা-ভাগ্নের

যশোরের চৌগাছা উপজেলায় পুুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে বাড়ির আশপাশে খেলছিল মামা আবু হুরাইরা-ভাগ্নে মাহমুদুল হাসান।

পরিবারের সদস্যদের অগোচরে খেলার কোনো একসময় তারা বাড়ির পেছনে প্রতিবেশী ওয়াজ্জেদ আলীর পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির সময় প্রথমে পুকুরে মাহমুদুল হাসানের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

তাকে উদ্ধারের পরপরই পানিতে আবু হুরাইরার লাশও ভেসে ওঠে।

পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে দ্রুত চৌগাছা ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ফুলসারা ঢালীপাড়া গ্রামের ওই বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)