যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৮:৪৭ পিএম
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, বদলির ফল ঘোষণা এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে এবার কঠোর আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর থেকে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হবে।

সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, বদলির জন্য আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষকদের এই অহেতুক ভোগান্তি কমাতে অবিলম্বে বদলির ফল প্রকাশ করতে হবে।

পে স্কেলের বিষয়ে দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে স্কেল অনুযায়ী বেতন পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে স্কেলের সুফল পাবেন, তা এখনো অনিশ্চিত। এই ধোঁয়াশা ও অনিশ্চয়তা দূর করতে তাঁদের জন্য অবিলম্বে পে স্কেল বাস্তবায়নের সরকারি নির্দেশনা জারি করতে হবে।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নামমাত্র উৎসব ভাতা প্রদানকে চরম বৈষম্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের এই বৈষম্য অবিলম্বে দূর করে আসন্ন ঈদে সরকারি শিক্ষকদের মতো শতভাগ উৎসব ভাতা দিতে হবে।

এই তিন দফা যৌক্তিক দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)