যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে বিলম্ব হচ্ছে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২৩ পিএম
প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে বিলম্ব হচ্ছে

চার দিনের সফর শেষে জাপান থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়তে বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।

ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছে।

এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যান তিনি।

বিমানের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটি সারাতে আমাদের প্রকৌশলীরা কাজ করছেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)