যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৪১ এ এম
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। নিচতলার গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেখানে কোনো গাড়ি রাখা হয় না।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ভবনের নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। এটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ভিডিওটি কে বা কখন ধারণ করেছেন এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)