যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে শিশুসহ ৫ জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:০৬ এ এম
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে শিশুসহ ৫ জন আটক

Subornovumi বিজিবির হাতে আটক নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি— ছবি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির কমান্ডার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/১৮-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ওই পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের সোহরাব হোসেন দফাদারের ছেলে মো. জাহিদ হাসান (২৯), তার পাঁচ বছর বয়সী শিশুসন্তান, একই উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে সুমনা খাতুন (২২), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাওরানি গ্রামের আবেদ আলীর মেয়ে বীথি আক্তার (২০) এবং সাতক্ষীরার শিবপুর গ্রামের সরওয়ার সরদারের ছেলে শরিফুল সরদার (৩৩)।

বিজিবি জানায়, আটক পাঁচজনকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)