যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব, চলছে জিজ্ঞাসাবাদ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:৫৯ এ এম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৩:০৩ পিএম
ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব, চলছে জিজ্ঞাসাবাদ

রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোট পর্দার অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরাকি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি জানান, কিছু বিষয়ে তথ্য জানার জন্য তমাল মাহবুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)