সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।
আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তারা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।