যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাজের মান নিয়ে অভিযোগ তোলায়

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০৬:১২ পিএম
প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

Subornovumi ছবি: আমার দেশ

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে পেটানোর জন্য ধাওয়া করেছেন লোকমান হোসেন নামে একজন ঠিকাদার। এ সময় দৌড় দিয়ে কোনরকম রক্ষা পেয়েছেন সরকারি ওই কর্মকর্তা।

একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন।

বাঁশ নিয়ে উপ-সহকারী প্রকৌশলীকে মারতে তাড়া করার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় গোটা নবীনগরে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, নবীনগরের ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে মারতে যাওয়ার মতো কলঙ্কজনক ঘটনা আগে কখনো ঘটে নাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মোবাইল ফোনে একাধিকবার কল করে লোকমান হোসেনের ফোনটি বন্ধ পাওয়া যায়। এ কারনে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই লোকমান হোসেন। সেই দাপট দেখিয়ে এখনো তিনি তার প্রভাব বিস্তার করে চলছেন। তার পরিচালিত ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি (LGED)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের ধীরগতির কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে । যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

সূত্র: আমার দেশ

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)