কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মো. ফরিদ আহমেদ শেখের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল সাঈদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা অলিউল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য মো. দ্বীন ইসলাম মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য বদিউর রহমান মোল্লাসহ অন্যান্য শিক্ষকরা।
বিদায়ী সহকারী মৌলভী মো. ফরিদ আহমেদ শেখের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পরে তাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।