যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বিজ্ঞান মেলার সমাপনী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:১২ পিএম
লোহাগড়ায় বিজ্ঞান মেলার সমাপনী

লোহাগড়ায় দু’দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার।

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার পৃষ্টপোষকতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান, একাডেমিক সুপারভাইজার চন্দ্রলিকা, আইসিটি অফিসার ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্যরা।

বিজ্ঞানমুখী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধিতে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা রাখে।

এবারের আয়োজনে উপজেলার ১৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, তিনটি কলেজ এবং একটি মাদ্রাসা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় লোহাগড়া আদর্শ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এবং দ্বিতীয় স্থান অর্জন করে নবগঙ্গা ডিগ্রি কলেজ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)