যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০১:০০ পিএম
গাংনীতে ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরি

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের দুটি অতি গুরুত্বপূর্ণ দপ্তরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে প্রবেশ করে নথিপত্র তছনছ করায় সরকারি অফিসের নিরাপত্তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

(১৪ মে) বৃহস্পতিবার সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু করতে এসে কর্মচারীরা বিষয়টি প্রথম প্রত্যক্ষ করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং প্রায় ২০ মিনিট ধরে আলমারি ভেঙে বিভিন্ন ফাইলপত্র তছনছ করে।

সাব-রেজিস্ট্রি অফিসের আলমারি ভেঙে এবং ভূমি অফিসের প্রধান অফিস সহকারীর কক্ষের ফাইলপত্র ওলটপালট করা হলেও কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একই রাতে দুটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের নিরাপত্তা ব্যবস্থা এবং নাইটগার্ডের ভূমিকা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)