যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১১:৩৭ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

দেশের বিভিন্ন এলাকায় আবারো ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূকম্পনের ঘটনা ঘটে, যা কিছু সময়ের জন্য জনমনে উদ্বেগ সৃষ্টি করে।ই

উরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের শিলচর অঞ্চলে, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে।ভূমিকম্পের কম্পন সিলেটের পাশাপাশি ময়মনসিংহ ও রাজধানী ঢাকার কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন গভীর রাতে দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)