দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা আমির মাওলানা অলিউল ইসলাম, বিএনপিনেতা শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।
উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শওকত ওসমান, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল হামিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, তৌফিক এলাহী ও সাবুর আলী, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, জুলাইযোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ ও আবিদ হাসান তানভীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা একটি স্বাধীন, সার্বভৌম ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।