যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শালিখায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০১:৫৩ এ এম
শালিখায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

শালিখা ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করে। মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ লালটু মিয়া।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিন বলেন, দুর্যোগ ঠেকানো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলার আধুনিক কৌশলে দক্ষ করে তুলতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং ফায়ার ব্রিগেডের সদস্যসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)