যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল- ডিসেম্বর ফিরব’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১১:৪৮ পিএম
‘শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল- ডিসেম্বর ফিরব’

‘ডিসেম্বর ফিরব; এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এ কৌশলে তিনি জয়ী হয়েছে। তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিলম্ব হচ্ছে।  ডিসেম্বর তো আরও আছে, ঠিক এভাবে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য লিখেছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো:

জানুয়ারির কথামালা

- ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁকে প্রাণ দিয়ে রক্ষা করত। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!

-- ডিসেম্বরে ফিরতে প্রস্তুত ছিলেন। পাকিস্তানের দালালরা ভয়ে তাঁকে আসতে দেয়নি।

- ‘ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।

- তিনি শান্তি চান। গৃহযুদ্ধ এড়াতেই তিনি আসেননি।

- ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!

- ডিসেম্বর তো আরও আছে, ঠিক না? দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!

- ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।

- তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)