খুলনা অফিস
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও অরাজকতার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সোনাডাঙ্গা থানা বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জিয়া হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মনির নেতৃত্বে আয়োজিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পীসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত অপশক্তি দেশ ও খুলনার শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপি রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাহামুদ আলম বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, শেখ আব্দুল হালিম, ওহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম বিপ্লব, শওকত আলী বিশ্বাস লাবু, আবুল ওয়ারা, মিজানুর রশীদ, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা ও কাদের মল্লিক।