কেশবপুর (যশোর) প্রতিনিধি
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণশেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন বিশ্বাস প্রমুখ। তারা হুঁশিয়ার দিয়ে বলেন, এদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কোনো স্থান নেই।
নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের আটক করে বিচারের আওতায় আনার জন্য নেতারা পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান। একইসাথে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।