কয়রা (খুলনা) প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে খুলনার কয়রায় আলোচনাসভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, বিএনপিনেতা নুরুল আমিন বাবুল, এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কেএম মফিজুর রহমান প্রমুখ।