যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু

কয়রা(খুলনা)প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:২৫ পিএম
কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে খুলনার কয়রায় শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি-২০২৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-বাকী।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস এবং কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর পরিচালক মেরিনা পারভিন যুথি।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও স্থানীয় প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)