যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:৫০ পিএম
যশোরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কুয়াদা বাজারে এই কর্মসূচি পালিত হয়।

জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

তিনি বলেন, আগামী ২৮ তারিখ সন্ধ্যা থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রামনগরের প্রতিটি হাইওয়ে সড়ক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কঠোর নজরদারিতে রাখবেন, যাতে কেউ কোনো অগ্নিসংযোগ, মশাল মিছিল কিংবা ককটেল বিস্ফোরণ ঘটাতে না পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

​সমাবেশে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, শিহাবুর রহমান শিহাব, সাগর হোসেন, শফিকুল ইসলাম, রাজু আহম্মেদ, কৃষ্ণ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)