শালিখা (মাগুরা) প্রতিনিধি
যশোর-মাগুরা মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহত বাসচালকের নাম ওবায়দুর রহমান (৫৫)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাগুরার শালিখা উপজেলার কৃষ্ণপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। চালক ছাড়া অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা হাসপাতালে পাঠায়।