যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও খালি কলস নিয়ে নারীদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:৪৯ পিএম
দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও খালি কলস নিয়ে নারীদের বিক্ষোভ

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সুন্দরবন উপকূলের গাবুরায় প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ নারী বনজীবী, গৃহবধূ এবং অর্ধাহারে-অনাহারে থাকা সাধারণ নারীরা। হাতে খালি থালা ও খালি কলস নিয়ে এই আন্দোলনে শত শত নারী ও উপকূলের কিশোরী-তরুণীরা অংশগ্রহণ করেন।

বনের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবন-জীবিকা, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং সন্তানদের ভবিষ্যৎ তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের জোর দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরা ক্লাব মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ময়না খাতুন নামে এক নারী ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গত দুইদিন ধরে তার ঘরে রান্না হয়নি। প্রতিবাদে অংশ নেওয়া নারীদের বয়ানে উঠে আসে চরম দুর্দশার এমনই বাস্তবতা।

লায়লা খাতুন নামে একজন বলেন, ‘দস্যুদের দৌরাত্ম্যে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না, ফলে কারও কারও বাড়িতে হাঁড়ি জ্বলেনি, চুলায় আগুন ওঠেনি।’

বিলকিস বেগম বলেন, ‘অভাবে পড়ে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, খাবারের পাশাপাশি দেখা দিয়েছে খাবার পানির মারাত্মক সংকট।’

শেফালী বিবি বলেন, ‘বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে।

শাহিদা খাতুন ও হালিমা খাতুন শিক্ষার সংকটের চিত্র তুলে বলেন, ‘সংসারের চরম অর্থকষ্ট ও টানাপড়েনে বাধ্য হয়ে তাদের সন্তানদের লেখাপড়াও বন্ধ করে দিতে হচ্ছে। হাতে খালি থালা ও খালি কলস নিয়ে তারা প্রশাসনের কাছে অনাহার, বঞ্চনা ও অসহায়ত্বের এই করুণ বাস্তবতা তুলে ধরেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী এবং সাইফুল ইসলাম।

নেতৃবৃন্দ নারীদের এই সাহসী প্রতিবাদকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করা না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)