যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে সহিংসতা, নড়াইলের দুই ট্রেন বন্ধ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:৪৬ পিএম
গোপালগঞ্জে সহিংসতা, নড়াইলের দুই ট্রেন বন্ধ

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর নড়াইল হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত ১৯ নভেম্বর থেকে ট্রেন দুটি চলাচল করছে না। এতে নড়াইল, লোহাগড়া, যশোর, বেনাপোল ও কাশিয়ানীসহ আশপাশের এলাকার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা এবং রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল করতো। সোমবার ছাড়া সপ্তাহের ছয়দিন ট্রেন দুটি চলতো। এসব ট্রেনের মাধ্যমে তুলনামূলক কম খরচে ও কম সময়ে নড়াইল থেকে ঢাকা, খুলনা ও বেনাপোলে যাতায়াত করতে পারতেন যাত্রীরা।

শহরের দুর্গাপুরের বাসিন্দা আল আমিন জানান, সাপ্তাহিক ছুটিতে নড়াইল স্টেশন থেকে ট্রেনে প্রায় দুই ঘণ্টায় ঢাকায় পৌঁছাতেন তিনি।

মুন্না কাজী নামে আরেক যাত্রী বলেন, সকাল ও বিকেলে ঢাকাগামী ট্রেন থাকায় যাতায়াতে সুবিধা হতো। তিনি দ্রুত এ পথে ট্রেন চালুর দাবি জানান।

২৫ নভেম্বর রাতে রেলওয়ের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে পশ্চিমাঞ্চলের সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবুল আওয়াল জানান, প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল করে টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। এতে যাত্রীরা ভোগান্তি ও বিভ্রান্তিতে পড়ছেন। ট্রেন পরিচালনায়ও জটিলতা বাড়ছে।

চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন দুটি বন্ধ রেখে সেগুলোর কামরা ও ইঞ্জিন ব্যবহার করে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে। ফিরতি ট্রেন ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে।

যাত্রার তিনদিন আগে থেকে টিকিট বিক্রির প্রস্তাবও দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)