যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৪:০৭ পিএম
লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান সপ্তাহের উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়।

লাহুড়িয়া ইউনিয়নের এআই টেকনিশিয়ান সরজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, কাশিপুর ইউনিয়নের খামারি মো. আফসার হোসেন, লাহুড়িয়া ইউনিয়নের খামারি ফিরোজ আহমেদ এবং মল্লিকপুর ইউনিয়নের খামারি মিনি খানম।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায় বলেন, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের অভ্যন্তরীণ দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)