শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুন খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার এবং উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।