সুবর্ণভূমি ডেস্ক
গোপালগঞ্জ প্লান বাস্তবায়নে ৯৭ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যারা এই সন্ত্রাসে ফান্ড দিয়েছিল। গোপালগঞ্জের ঘটনায় একটা লাশও ফেলতে পারেনি। আপা আসবেন এ গ্রুপটি শ্রমিকদের কিছু অংশের ফান্ড দিচ্ছে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। ফেসবুকে পোস্ট করা তার মন্তব্যটি নিচে হুবহু দেওয়া হলো:
আওয়ামী লীগের গোপালগঞ্জ প্ল্যান ব্যর্থ
গোপালগঞ্জ "স্বাধীন" করে, থানা জ্বালিয়ে, হাসপাতাল জ্বালিয়ে এরা কোন লাশ ফেলতে পারেনি।
উল্টা ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা ভায়োলেন্স এর নিন্দা জানাইসে। বিচার আর সংস্কার আগাইয়া নিতে বলসে।
হাসিন সরকারের কাছে বিমান চেয়েছেন। এর অর্থ উনি আর আসছেন না।
তারেক রহমান দুইটা কাজ করেছেন। এক, বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করেছেন।
দুই। সেনাপ্রধানকে পাশে বসিয়ে ড্রাইভ করেছেন।
খেয়াল করলে দেখবেন, এই দুইটা স্টেপের পর সারা দেশে যে একটা ফিসফাস ছিল, সেটা নাই হয়ে গেছে।
গোপালগঞ্জ এর ট্রেন অফ করা হইসে। উন্নয়ন বরাদ্দ অফ করা হইসে। জনগণের টাকা দিয়ে লীগের আগুনের খোরাক বানানোর তো কোন মানে হয় না।
আওয়ামী লীগ মোটামুটি সব দিক থেকেই বোল্ড আউট।
খালি একটা জায়গা ছাড়া।
সেটা হলো শ্রমিক আন্দোলন।
শ্রমিকদের বেতন বাড়সে। সর্বনিম্ন বেতন ১৭ হাজার করা হইসে। মানে কাল নতুন কোন শ্রমিক জয়েন করলে কোন কিছু না শিখেই তিনি ওভারটাইম ছাড়া ১৭ হাজার টাকা স্যালারি পাবেন।
সব মিলিয়ে, ভালো ডিল। এবং শ্রমিক প্রতিনিধিরা মেনেও নিসে।
অথচ আজকেও গাজীপুরে পুলিশের উপর ভয়ংকর এটাক হয়েছে।
এই শ্রমিকরা কারা?
গোপালগঞ্জে ফেলতে না পারা লাশ আওয়ামী লীগ গাজীপুরে ফেলতে চাচ্ছে কি না, এই প্রশ্নটা করা উচিত।
সামনে ডিসেম্বর।
অলরেডি কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার ভারতে চলে যাচ্ছে।
এই অবস্থা কন্টিনিউ রাখতে পারলে আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ অর্ডার চলে যাবে ভারতে।
আবার গার্মেন্টস মালিকরাও বেতন দিতে পারবেন না। আবারও একটা বড় ধরনের শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে যাবে দেশ।
আল্টিমেটলি, যেই আন্দোলন বিক্রি করে আওয়ামী লীগ বলার চেষ্টা করবে, "আপা" কত ভালো ছিল।
অথচ এই আপাই এর আগের শ্রমিক আন্দোলনে যে পুলিশ দিয়ে শ্রমিক খুন করাইসিলেন, সেই ইতিহাস সবাই ভুলে বসে আছে।
সরকারের এখন গোপালগঞ্জ থেকে গাজীপুর, মিরপুর, আশুলিয়াতে নজর দেওয়া উচিত।
গোপালগঞ্জের সন্ত্রাসের পেছনে ৯৭ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যারা এই সন্ত্রাসে ফান্ড দিয়েছিল।
বেতন বাড়ানোর পরেও শ্রমিক আন্দোলনের নামে শত শত কারখানা বন্ধ করে রাখার পেছনের ফান্ডটা কই থেকে আসছে, সেটা বের করা জরুরি।
হাসিনা আসবে না।
ওটা নিয়ে আলাপ করে লাভ নাই।
কিন্তু হাসিনা বাপের দেশেই থাকুক আর জামাইয়ের দেশেই থাকুক, বাংলাদেশকে সে এক মুহুর্ত শান্তিতে থাকতে দেবে না, এইটা ওর ওয়াদা।
এই ওয়াদার চিত্রায়ন আমরা গোপালগঞ্জে দেখেছি।
এই ওয়াদারই আরেক চিত্রায়ণ আমরা গাজীপুর বা আশুলিয়াতেও দেখছি।
দিল্লি আর গোপালগঞ্জে প্রতিদিন নতুন নতুন নাটকের আড়ালে, গাজীপুর আর আশুলিয়াতে আমাদের পোশাক শিল্পের মেরুদণ্ড ভাঙা হচ্ছে কি না, সেই প্রশ্নটা করার সময় এসেছে বলেই মনে হয়।