যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘দলদাস বুদ্ধিজীবীদের কথা শুনলে বিপদে পড়বেন'

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১১:৫১ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০১:২০ এ এম
‘দলদাস বুদ্ধিজীবীদের কথা শুনলে বিপদে পড়বেন'

যারা বিশৃঙ্খলা করেছে, সবাইকে আইনের আওতায় আনুন। দরকার হয় ১৪৪ ধারা জারি করুন, কারফিউ দিন কিংবা স্রেফ ওদেরকে ওদের মতো চলতে দিন। দুই-চারটা জেলায় আওয়ামী প্রভাব থাকলে কিছু যায় আসবে না। তাই বলে থানা ঠিক করা হবে না। সকল রকম বরাদ্দ বাতিল করবেন। তা হয় না। দলদাস বুদ্ধিজীবীদের এসব কথা শুনলে বিপদে পড়বেন। ফুল স্টপ।

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সরকারকে পরামর্শ দিয়ে কথাসাহিত্যিক আমিনুল ইসলাম ফেসবুকে উল্লিখিত কথাগুলো লিখেছেন। তার লেখাটি সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো:

গোপালগঞ্জ পরিস্থিতি পরশুদিন পর্যন্তও সরকার যথেষ্ট ভালোভাবে সামলেছে বলে আমি ভেবেছিলাম। কিন্তু গতকাল থেকে সরকারের তরফ থেকে যা বলা হয়েছে; সেটা কী করে বলা সম্ভব? আপনাদের এইসব বুদ্ধি কারা দেয়?

গোপালগঞ্জে থানায় পুলিশ থাকবে না, থানা ঠিক করা হবে না। সকল রকম বরাদ্দ বাতিল। এই কথা কোন দেশের সরকার কি বলতে পারে? এটার মানে আপনারা বুঝেন?

ইংরেজিতে Apartheid বলে একটা শব্দ আছে। এটি হচ্ছে এমন একটি ব্যবস্থা, যেখানে গায়ের রং বা জাতিগত পরিচয়ের কারণে একদল মানুষকে অন্যদের চেয়ে কম অধিকার দেওয়া হয়।

যেমন ধরেন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের ওপর এবং ইসরায়েলে ফিলিস্তিনিদের ওপর এমন বৈষম্যের অভিযোগে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।

এখন সরকারের তরফ থেকে যে এটা বলা হলো। এরপর তো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পৃথিবীর বেশিরভাগ দেশ বাংলাদেশ সরকারকে ইসরাইলের সরকারের সাথে তুলনা করবে।

আগামীকাল থেকেই দেখবেন পৃথিবীর নানান সব গণমাধ্যমে কলাম লেখা হচ্ছে এ নিয়ে যে, বাংলাদেশ সরকার তার দেশেরই একটা জেলার নাগরিকদের উপর কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করেছে।

ভারত তো এটাই চায়। আপনারা কেন ওদের পাতা ফাঁদে পা দিলেন? ঠিক কারা আপনাদের এইসব বুদ্ধি দেয়? তাহলে কি গোপালগঞ্জ এখন স্বাধীন কোন জায়গা?

এরপর যদি মাদারীপুর, ফরিদপুর আর শরিয়তপুরেও এমন ঘটনা ঘটে তখন আপনারা কী করবেন? আওয়ামী লীগ চাইলে বাংলাদেশের দশটা জেলা দখলে রাখা ওদের জন্য কোন ব্যাপারই না।

আওয়ামী লীগের কথা বাদ দিন। জামায়াতও যদি চায়, ওরাও দশটা জেলা এক সাথে অচল করে দিতে পারে। তখন কী করবেন?

তাহলে কি বাংলাদেশ এভাবে জেলায় জেলায় ভাগ হয়ে যাবে নাকি? সরকারের কাজ রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্রকে ভাগ করা না।

আপনারা সরকারিভাবে যে ঘোষণা দিয়েছেন। আপনাদের নেতারা যা প্রকাশ্যে বলছে এবং লিখেছে গোপালগঞ্জ নিয়ে যে, সেখানে বরাদ্দ বাতিল করা হয়েছে ইত্যাদি। Its a pure form of Apartheid (এটি বর্ণ কিংবা জাতিগত বৈষম্যের একেবারে নির্ভেজাল রূপ।)

আপনারা কি গোপালিদের আলাদা জাতি হিসেবে ঘোষণা করেছেন নাকি? আপনারা কি বুঝতে পারছেন না, বাংলাদেশের কূটনীতিকপাড়ায় এর মাঝেই এ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আমার কাছে পরিষ্কার তথ্য আছে, বেশিরভাগ দেশের রাষ্ট্রদূত এই সিদ্ধান্তে রীতিমত বিরক্ত।

এরপর তো জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে আর ডাকবে না। সেনাবাহিনী তো আপনাদের এইসব সিদ্ধান্ত দেখে বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। কে আপনাদের এইসব বুদ্ধি দিচ্ছে?

আপনারা এইসব ঘোষণা দিয়ে করেছেনটা কী? পুলিশ-সেনাবাহিনী তো আপনাদের সাথে থাকবে না এই রকম করলে। Government will collapse from within (সরকার ভেতর থেকেই ভেঙে পড়বে।)

আপনারা তো মহা-বিপদে পড়তে যাচ্ছেন। ভূ-রাজনীতির সামান্যতম বুদ্ধিও যদি আপনাদের মাথায় থাকতো। এই ধরনের ঘোষণা আপনারা কী করে দেন?

আপনারা কি জানেন না, জগতের প্রায় বেশিরভাগ দেশের গৃহযুদ্ধ শুরু হয়েছে এই ধরনের সিদ্ধান্ত থেকে?

আমি আপনাদের ভালোর জন্য বলছি, এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। আল্লাহর ওয়াস্তে আমাদের কথা শুনেন। দলদাস বুদ্ধিজীবীদের কথা শুনলে আপনারা বিপদে পড়বেন।

নইলে আন্তর্জাতিকভাবে অনেক দেশ বর্তমান সরকারের উপর নিষেধাজ্ঞা দেবে। পরিষ্কার জেনে রাখুন এটা। আই রিপিট- Its a pure form of Apartheid (এটি বর্ণ কিংবা জাতিগত বৈষম্যের একেবারে নির্ভেজাল রূপ।)

অন্যভাবে মোকাবেলা করুন। যারা বিশৃঙ্খলা করেছে, সবাইকে আইনের আওতায় আনেন। দরকার হয় ১৪৪ ধারা জারি করুন, কারফিউ দিন কিংবা স্রেফ ওদেরকে ওদের মত চলতে দিন। দুই-চারটা জেলায় আওয়ামী প্রভাব থাকলে কিছু যায় আসবে না। কিন্তু এখন আপনারা যা করেছেন, আন্তর্জাতিক সাপোর্ট আপনাদের কাছ থেকে উঠে যাবে। ফুল স্টপ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)