সুবর্ণভূমি ডেস্ক
বিএনপির মিডিয়া টিম ভালো ছিল না বলে অস্ট্রেলিয়া প্রবাসী, বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেছেন। তার লেখাটি সুবর্ণভূমির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
‘আর আমার বন্ধু কোনো জাদুই জানে না’
বিএনপির মিডিয়া টিম ভালো ছিলো না- কারণ কোয়াইট ফ্র্যাঙ্কলি- বিএনপির কাছে পয়সা ছিলো না। কিন্তু প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও ভিডিয়ো টীম প্যাথেটিক- এইটা একেবারেই মেনে নেওয়ার মতো না। আপনারা এখানে দয়া করে প্রফেশনালদের নিয়োগ দিন।
মালয়শিয়ার প্রধানমন্ত্রীর টিম যেই ভিডিয়োটা করেছে- বাংলাদেশে অসংখ্য ছেলেমেয়ে এর চেয়ে ভালো কাজ করতে সক্ষম এবং করেও অহরহ। এদেরকে কাজে লাগান।
আজকের দিনে ভিডিয়োগ্রাফার আর ফটোগ্রাফাররাই ক্রনিকলার অফ হিস্ট্রি। একজন প্রধানমন্ত্রীর টীম প্রফেশনালদের হাতে ছেড়ে দিন।