সুবর্ণভূমি ডেস্ক
সাতজনকে পিটিয়ে হত্যা করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে এমন দাবি অসত্য বলে ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশে ফ্যাক্ট-চেক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কদরুদ্দিন শিশির। সুবর্ণভূমির পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।
‘-তুরাগে ৭ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে/ বা পিটিয়ে নদীতে ফেলে দেয়া হয়েছে-- এমন দাবি অসত্য।
--ট্রলারে করে ২০/২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল করতে এসে তীরে ভেড়েন। তীরে নামেনও অনেকে। তখন আগে থেকে ওৎ পাতা পুলিশের উপস্থিতি টের পেয়ে আবার পালানোর চেষ্টা করেন ট্রলার নিয়ে। তখন সবাই ট্রলারে উঠতে পারেননি। নদীতে ঝাপ দেন। তাদের মধ্যে থেকে সাতজনকে পুলিশ উঠিয়ে আনে এবং গ্রেফতার করে। পরে ২ জনের লাশ উদ্ধার করা হয় ওই জায়গা থেকে। দুইজনই আওয়ামী লীগ কর্মী (সুমন ও আরিফ)।
-- বিএনপির নেতাকর্মীরা মব করে মেরে নদীতে ফেলে দেয়-- এই দাবিটিও অসত্য।
--তুরাগ নদীতে রক্তের লাল হয়ে গেছে-- এটিরও ভিত্তি নেই। কারণ, পানিতে ডুবে মারা গেলে নিহতের শরীর থেকে রক্ত বের হওয়ার কথা না। আর বের হলেও খুবই অল্প হতে পারে সেটা।
--ওই ট্রলারে জড়ো হয়ে আগের দিন পালিয়ে যাওয়া (এবং মৃত দুইজনও) ওই নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেয়ার শপথ করেছিলেন। ভিডিওটি অনলাইনে আছে।’